এইচএসসি পাসেই বসুন্ধরা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি

এইচএসসি পাসেই বসুন্ধরা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি

বসুন্ধরা গ্রুপ ইলেকট্রিশিয়ান পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির বিএসিআইএল, ব্যাগ প্ল্যান্ট বিভাগে এই পদে একজন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। গতকাল ১০ জানুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে, যা আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে।

প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস নির্ধারণ করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা এবং কমপক্ষে পাঁচ বছর অভিজ্ঞতা প্রয়োজন। পদটি চুক্তিভিত্তিক এবং শুধু পুরুষ প্রার্থীদের জন্য উন্মুক্ত।

প্রার্থীদের বয়স কমপক্ষে ২০ বছর হতে হবে। কর্মস্থল ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও দুপুরের খাবার সুবিধা, বছরে দুইটি উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের অফিশিয়াল নোটিশে পাওয়া যাবে।

আরও পড়ুন