কোলেস্টেরল নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাসের গুরুত্ব

কোলেস্টেরল নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাসের গুরুত্ব

কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সঠিক খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ। রক্তে কোলেস্টেরলের বৃদ্ধি হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়। জীবনযাত্রায় কিছু পরিবর্তন এনে ও খাদ্যাভ্যাসে নিয়ম মেনে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের খাদ্যতালিকায় পরিবর্তন আনতে হবে। চর্বিযুক্ত খাবার, যেমন রেড মিট, ঘি, মাখন এবং দুগ্ধজাত খাবার এড়িয়ে চলা উচিত। ডুবো তেলে ভাজা খাবার, ফাস্টফুড এবং প্রসেসড খাবারে থাকা ট্রান্স ফ্যাট শরীরের জন্য ক্ষতিকর। বরং, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ, বাদাম, তিসি এবং অলিভ অয়েল খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করা উচিত।

প্রতিদিন পর্যাপ্ত আঁশযুক্ত খাবার, যেমন সবুজ শাকসবজি, ফলমূল এবং গোটা শস্য খাওয়া উচিত। নিয়মিত শারীরিক পরিশ্রম, যেমন ৩০-৪০ মিনিট হাঁটাহাঁটি বা ব্যায়াম করা, শরীরের ভালো কোলেস্টেরল বাড়াতে এবং খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে।

ওজন নিয়ন্ত্রণ এবং বদভ্যাস ত্যাগ করা জরুরি। ধূমপান ও মদ্যপান ত্যাগ করা উচিত, কারণ ধূমপান ভালো কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। অতিরিক্ত মানসিক চাপ কোলেস্টেরল বাড়াতে পারে, তাই ইয়োগা বা ধ্যানের মাধ্যমে মানসিক শান্তি রক্ষা করা উচিত। প্রতি রাতে ৭-৮ ঘণ্টা ঘুমানো এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোও গুরুত্বপূর্ণ।

যদি জীবনযাত্রার পরিবর্তন কাজ না করে, তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করা উচিত। কোলেস্টেরল নিয়ন্ত্রণে সুস্থ অন্ত্র, গাইসেমিক ইনডেক্সে নজর, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, স্বাস্থ্যকর স্ন্যাকস এবং পর্যাপ্ত সবজি খাওয়া উচিত। আদা ও রসুনও কোলেস্টেরল কমাতে সাহায্য করে।

আরও পড়ুন