পোশাক শিল্পের উন্নয়ন দেশের অর্থনীতির জন্য জরুরি

পোশাক শিল্পের উন্নয়ন দেশের অর্থনীতির জন্য জরুরি

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, পোশাক শিল্পের উন্নয়ন মানেই দেশের অর্থনীতির উন্নয়ন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে তিনি নবনির্বাচিত সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের উদ্দেশ্যে বলেন, শিল্পে চলমান সমস্যাগুলো সংসদে তুলে ধরতে হবে। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন হচ্ছে পোশাক শিল্প।

মাহমুদ হাসান খান আরও বলেন, দেশের পোশাক শিল্পের পাশাপাশি অন্যান্য আনুষঙ্গিক শিল্পও গড়ে উঠছে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ শুধু পোশাক শিল্পের ওপর নির্ভরশীল থাকবে না।

বিজিএমইএর প্রথম সহ সভাপতি সেলিম রহমান বলেন, নতুন সংসদ সদস্যদের অভিজ্ঞতা ও মেধা শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা করেন, তারা শিল্প-বাণিজ্যবান্ধব নীতি প্রণয়নে অবদান রাখবেন।

অনুষ্ঠানে মোট ১৭ জন সংসদ সদস্য, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে সংবর্ধনা দেয়া হয়। মন্ত্রীদের মধ্যে রয়েছেন শিল্প, বাণিজ্য এবং পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের।

প্রতিমন্ত্রীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, শিল্প, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন জয়নুল আবদিন ফারুক, এরশাদ উল্লাহ, এস এম ফয়সল, মো. খালেদ হোসেন মাহবুব, মো. আবুল কালাম, মো. লুৎফর রহমান, মোহাম্মদ জাকির হোসেন, মো. আব্দুল্লাহ, মো. আব্দুল হান্নান এবং মো. শাহাদাত হোসেন।

আরও পড়ুন