বিশ্ব বাজারে দাম কমার প্রভাবে দেশের বাজারে স্বর্ণের দাম হ্রাস পেয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১ হাজার ৪৯ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার (৯ জানুয়ারি) থেকে কার্যকর হবে এ দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৬ হাজার ৮০৭ টাকা, যা বৃহস্পতিবার ছিল ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি দাম ২ লাখ ১৬ হাজার ৪৮৪ টাকা, যা বৃহস্পতিবার ছিল ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা।
১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৫৭৪ টাকা, যা বৃহস্পতিবার ছিল ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা। সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকা, যা বৃহস্পতিবার ছিল ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।
পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
