ওয়েষ্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইলকে পেছনে ফেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন।
বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনুষ্ঠিত সেমিফাইনালে মাত্র ৩৩ বলে সেঞ্চুরি করেন অ্যালেন। এর আগে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে গেইল ৪৭ বলে সেঞ্চুরি করে ছিলেন। অ্যালেনের সেঞ্চুরিটি বিশ্বকাপের নকআউটে সর্বোচ্চ রানের ইনিংস হিসেবে বিবেচিত হচ্ছে।
ফিন অ্যালেন ১০টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ১০০ রান করে অপরাজিত থাকেন। তিনি ওপেনিংয়ে ব্যাট করতে নেমে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
দক্ষিণ আফ্রিকা টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭৭ রানে ৫ উইকেট হারানোর পর মার্কো জানসেনের ৩০ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংসে ১৬৯ রান সংগ্রহ করে।
টার্গেট তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের ওপেনাররা, টিম সিপার্ট ও ফিন অ্যালেন, ৯.১ ওভারে ১১৭ রান যোগ করেন। সিপার্ট ৩৩ বলে ৫৮ রান করার পর ফিরে যান।
অ্যালেনের অসাধারণ ইনিংসে নিউজিল্যান্ড ফাইনালে পৌঁছেছে।
