আমিরের মন্তব্য: পাকিস্তানের সম্ভাবনা থাকলেও ভারত সেমিফাইনালে নয়

আমিরের মন্তব্য: পাকিস্তানের সম্ভাবনা থাকলেও ভারত সেমিফাইনালে নয়

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে ভারত নিয়ে মন্তব্য করে আলোচনায় আসেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। তিনি ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে ‘স্লগার’ বলে আক্রমণ করেন। সম্প্রতি, আমির আবারও ভারতকে নিয়ে তার মতামত প্রকাশ করেছেন।

আমির সেমিফাইনালে ভারতের কোনো সুযোগ দেখছেন না, যদিও পাকিস্তানও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে না পারলে পাকিস্তান সুপার এইট থেকে বিদায় নিতে পারে।

দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের সঙ্গে সেমিফাইনালের দৌড়ে পাকিস্তান ও ভারত টিকে রয়েছে। তবে আমিরের মতে, ভারত সেমিফাইনালে উঠতে পারবে না। ‘হারনা মানা হে’ শো-তে তিনি বলেন, ‘পাকিস্তান উঠবে। আর হ্যাঁ, পাকিস্তান উঠতে পারুক বা না পারুক, ভারত পারবে না।’

ভারতের সামনে সেমিফাইনালে ওঠার সহজ সমীকরণ রয়েছে। রোববার কলকাতার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে হবে। এছাড়া পাকিস্তানকে নেট রানরেটে নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে থাকতে হলে শ্রীলঙ্কার বিরুদ্ধে অন্তত ৬৫ রানে জিততে হবে, অথবা রান তাড়ায় ১৪ ওভারের মধ্যে জিততে হবে।

আরও পড়ুন