ইংলিশ লিগে সর্বোচ্চ দামের তালিকায় মুস্তাফিজ, ড্রাফটে ২৩ বাংলাদেশি

ইংলিশ লিগে সর্বোচ্চ দামের তালিকায় মুস্তাফিজ, ড্রাফটে ২৩ বাংলাদেশি

বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান ইংলিশ লিগ ‘দ্য হান্ড্রেড’-এর ড্রাফটে নাম নিবন্ধন করেছেন। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, তিনি সর্বোচ্চ রিজার্ভ প্রাইস ১ লাখ পাউন্ডের ক্যাটাগরিতে আছেন।

বিবিসির দেওয়া তালিকা অনুযায়ী, বাংলাদেশের মোট ২৩ ক্রিকেটার এই ড্রাফটে নাম দিয়েছেন। ৭৫ হাজার পাউন্ডের তালিকায় রিশাদ হোসেন এবং ৩১ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলি অনিক, লিটন দাস, শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামিম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় আছেন।

এছাড়া শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, রিপন মন্ডল, নাঈম শেখ, সাব্বির রহমান ও সৌম্য সরকারও ৩১ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে তালিকায় রয়েছেন। মোট ৭১০ জনের এই তালিকায় ১৮টি দেশের প্রায় ১০০০ ক্রিকেটার নিবন্ধন করেছেন বলে ইসিবির এক মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন।

দল পেলে এবারই প্রথম ইংল্যান্ডের এই ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন মুস্তাফিজ। আগামী ১২ মার্চ নিলাম অনুষ্ঠিত হবে হান্ড্রেডের, ১১ মার্চ হবে মেয়েদের প্রতিযোগিতার নিলাম। আসন্ন ষষ্ঠ আসরের আগে তারা নিলাম পদ্ধতি চালু করেছে, যা আগে ড্রাফট পদ্ধতিতে পরিচালিত হতো।

আরও পড়ুন