চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছানোর জন্য ভারতের বিপক্ষে জয় প্রয়োজন ওয়েস্ট ইন্ডিজের। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ক্যারিবিয়ান ক্রিকেটারদের অনুপ্রেরণা দিয়েছেন কিংবদন্তী ক্রিকেটার ক্রিস গেইল।
২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, যেখানে গেইল ছিলেন দলের সদস্য। সেই ম্যাচে ভারত ২ উইকেটে ১৯২ রান করে এবং বিরাট কোহলি অপরাজিত ৮৯ রান করেন। জবাবে, ওয়েস্ট ইন্ডিজ ১৯.৪ ওভারে ৩ উইকেটে ১৯৬ রান করে এবং সাত উইকেটে জয় লাভ করে। ম্যাচে লেন্ডল সিমন্স ৮২ রান এবং জনসন চার্লস ৫২ রান করেন।
গেইল বলেন, ‘শেষবার আমরা যখন ভারতে ভারতের বিপক্ষে জিতেছিলাম, তখন শেষ পর্যন্ত বিশ্বকাপই জিতেছিলাম।’ তিনি আরও যোগ করেন, ‘স্বাগতিকদের নিজেদের মাঠে হারানোর এটা হয়তো দারুণ একটা সুযোগ হতে পারে, যা আমাদের বড় আত্মবিশ্বাস দেবে। যে দল ভালো ব্যাটিং করবে, তারাই ম্যাচ জিতবে। আমি পুরোপুরি ওয়েস্ট ইন্ডিজের পক্ষেই বাজি ধরছি।’
