তামিম ইকবাল বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন

তামিম ইকবাল বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে সভাপতি পদে লড়াইয়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন তামিম ইকবাল। তবে সরকারি হস্তক্ষেপের অভিযোগ এনে সাবেক এই অধিনায়ক নির্বাচন থেকে সরে দাঁড়ান। তার সঙ্গে ঢাকার ক্লাব সংগঠকদের একটি বড় অংশও নির্বাচন থেকে সরে দাঁড়ায়। সম্প্রতি তিনি এক পডকাস্টে আবারও বিসিবি সভাপতি হওয়ার আগ্রহের কথা জানান।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে তিনি অবসরের ঘোষণা দিলেও পরে এক ওয়ানডে ম্যাচ খেলেন। তবে নানা জটিলতার কারণে বিশ্বকাপে খেলা হয়নি। তামিম ক্লাব ক্রিকেটে সংগঠক হিসেবে সক্রিয় রয়েছেন।

সামিরস্কেন পডকাস্টে তামিমকে প্রশ্ন করা হয়, তিনি বিসিবি সভাপতি হতে চান কি না। জবাবে তিনি বলেন, ‘যদি সুযোগ আসে অবশ্যই।’ বিসিবি সভাপতির যোগ্যতা নিয়ে প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘আমি মনে করি (আছে)। অবশ্যই মনে করি।’

তিনি আরও বলেন, ‘আমার সামর্থ্য একজন সংগঠক হিসেবে। ক্রিকেটিং সার্কেলে তাদের সবার আইডিয়া আছে। অভিজ্ঞতা, বয়স – এগুলো সবকিছুর উপরে। এখানে ইনটেনশন সবচেয়ে জরুরি ব্যাপার। দেখছেন না, সবচেয়ে অভিজ্ঞ লোকজনও বিসিবি চালিয়েছে। ২০ বছর ধরে বিসিবিতে ছিল, বিসিবি কি খুব ভালো করছে? এতদিন তো করলেন বিশ্বাস অভিজ্ঞদের উপর, একবার বিশ্বাস করেন আমার (মত) অনভিজ্ঞদের উপর।’

আরও পড়ুন