নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল

নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। সফরে ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।

আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে প্রথম টেস্ট। এরপর সেঞ্চুরিয়নে ২৩ নভেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ১, ৩ ও ৭ ডিসেম্বর হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ইস্ট লন্ডন, গকেবেরা ও কেপটাউনে।

অন্যদিকে, তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু হবে কিম্বারলিতে ১০ ডিসেম্বর। ১২ ও ১৩ ডিসেম্বর বাকি দুই ম্যাচ হবে বেনোনি ও সেঞ্চুরিয়নে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট দু’টি চলমান ২০২৫-২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অন্তর্ভুক্ত হওয়ায় সিরিজটিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে প্রোটিয়ারা। পাশাপাশি এই চক্রে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে আরও ৬টি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন