চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়াকে হারিয়ে টিকে রইলো যুক্তরাষ্ট্র। চেন্নাইয়ে রবিবার অনুষ্ঠিত ম্যাচে যুক্তরাষ্ট্র ৩১ রানের জয় পায়। এই জয়ের মাধ্যমে দলটি বিশ্বকাপে টিকে থাকলেও সুপার এইটে উঠার সম্ভাবনা অনিশ্চিত।
ম্যাচে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্র ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান করে। জবাবে নামিবিয়া ১৬৮ রান তুলে। যুক্তরাষ্ট্রের পক্ষে সঞ্জয় কৃষ্ণমূর্তি ৬৮ রানে অপরাজিত থাকেন। দলনেতা মোনাক প্যাটেল ৩০ বলে ৫২ রান করেন।
নামিবিয়ার পক্ষে লরেন স্টেনক্যাম্প ৫৮ রান করেন। জেজে স্মিট ৩১ ও জান নিকোল ২৮ রান করেন। এই জয়ের পর যুক্তরাষ্ট্র ৪ ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করে।
যুক্তরাষ্ট্র সুপার এইটে উঠতে হলে ভারত বা পাকিস্তানের যেকোনো এক দল তাদের বাকি দুই ম্যাচ হারাতে হবে। সেই সঙ্গে নেট রানরেটের ওপরও চোখ রাখতে হবে দলটিকে। নামিবিয়া টানা তিন ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়।
