পাকিস্তানের জয়ের মধ্য দিয়ে সুপার এইটের ৮ দল চূড়ান্ত

পাকিস্তানের জয়ের মধ্য দিয়ে সুপার এইটের ৮ দল চূড়ান্ত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের আটটি দল চূড়ান্ত হয়েছে। আগেই সাত দল নিশ্চিত হওয়ার পর আজ নামিবিয়াকে হারিয়ে শেষ দল হিসেবে পাকিস্তান সুপার এইটে জায়গা পেয়েছে।

কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৯ রান করে। জবাবে নামিবিয়া ১৭ ওভার ৩ বলে ৯৭ রানে অলআউট হয়।

সুপার এইটের প্রথম গ্রুপে রয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড ও পাকিস্তান।

সুপার এইটের ম্যাচ আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ৪ ও ৫ মার্চ সেমি-ফাইনাল এবং ৮ মার্চ ফাইনাল ম্যাচ খেলা হবে।

সুপার এইটের সূচি অনুযায়ী ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় নিউ জিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে। ২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টায় শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড এবং সন্ধ্যা সাড়ে ৭টায় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ অনুষ্ঠিত হবে।

২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় ইংল্যান্ড বনাম পাকিস্তান এবং ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীলঙ্কা বনাম নিউ জিল্যান্ড ম্যাচ খেলা হবে।

২৬ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টায় ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় ভারত বনাম জিম্বাবুয়ে ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় ইংল্যান্ড বনাম নিউ জিল্যান্ড এবং ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচ খেলা হবে।

১ মার্চ বিকেল সাড়ে ৩টায় জিম্বাবুয়ে বনাম দক্ষিণ আফ্রিকা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে সুপার এইট পর্ব শেষ হবে।

আরও পড়ুন