পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ে ভারতের জয়ের পথ সুগম

পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ে ভারতের জয়ের পথ সুগম

রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। উসমান খান ও শাদাব খান চাপ সামলানোর চেষ্টা করলেও অক্ষর প্যাটেল তাদের জুটি বড় হতে দেননি। উসমান খান ৩৪ বলে ৪৪ রান করে স্ট্যাম্পিং হন। পরের ওভারে মোহাম্মদ নেওয়াজ ৫ রানে আউট হন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ৭৮ রানে। এখন ব্যাট করছেন শাদাব খান ও ফাহিম আশরাফ। হার্দিক পান্ডিয়ার প্রথম ওভারে সাহিবজাদা ফারহান শূন্য রানে আউট হন। জাস্প্রিত বুহরাহের দ্বিতীয় ওভারে সাইম আইয়ুব ৬ রানে ও সালমান আলী আগা ৪ রানে আউট হন। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে বাবর আজম ৫ রানে আউট হন।

পঞ্চম উইকেট জুটিতে শাদাব-উসমান জুটি ৪১ রান তোলে। এর আগে কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। প্রথম ওভারে বল করে তিনি অভিষেক শর্মাকে শূন্য রানে আউট করেন।

দ্বিতীয় উইকেটে ইষাণ কিষাণ ৪০ বলে ৭৭ রান করেন, যাতে ১০টি চার ও তিনটি ছয় ছিল। সাইম আইয়ুবের বলে তিনি আউট হন। তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব ৩৭ রানের জুটি গড়েন। সাইম আইয়ুবের বলে তিলক ভার্মা ২৪ রানে আউট হন। পরের বলেই হার্দিক পান্ডিয়া সাজঘরে ফেরেন।

আরও পড়ুন