পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশে, শুরু হবে তিন ম্যাচের সিরিজ

পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশে, শুরু হবে তিন ম্যাচের সিরিজ

দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে বাংলাদেশে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। আগামীকাল বুধবার থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

বাংলাদেশ সফরে এসে গতকাল সোমবার প্রথম অনুশীলন করেছে পাকিস্তান ক্রিকেট দল। অনুশীলন শেষে পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে লেখেন, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাদের প্রথম অনুশীলন সেশনে থাকতে পেরে দারুণ লাগছে।

তিনি আরও জানান, ক্যাম্পের পরিবেশ খুবই চমৎকার এবং দলে রয়েছে অভিজ্ঞ সিনিয়রদের সঙ্গে ভবিষ্যতের সম্ভাবনাময় কিছু তারকা। তাদের নির্বাচন দলের সামগ্রিক ভারসাম্য ও কম্বিনেশন বিবেচনা করে করা হয়েছে। সবাই মিলে কঠোর পরিশ্রম করার অপেক্ষায় আছেন।

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের প্রশংসা করে শাহিন শাহ আফ্রিদি লেখেন, এমন একটি দেশে এসে খুব ভালো লাগছে, যেখানে মানুষ ক্রিকেটকে গভীরভাবে ভালোবাসে এবং সব সময় বিপুল সংখ্যায় মাঠে এসে খেলাটিকে সমর্থন করে।

আরও পড়ুন