ফিফার ফেসবুক পেজে সামিত সোমের ছবি দিয়ে মাতৃভাষা দিবস উদযাপন

ফিফার ফেসবুক পেজে সামিত সোমের ছবি দিয়ে মাতৃভাষা দিবস উদযাপন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ফিফা বিশ্বকাপের ফেসবুক পেজে কানাডিয়ান প্রবাসী বাংলাদেশি ফুটবলার সামিত সোমের ছবি পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভিন্ন ভাষায় একই আবেগ’ এবং সামিতের ছবিতে বাংলায় লেখা হয়েছে, ‘ফুটবলই আমাদের ভাষা’।

ফিফার এই পোস্টটি প্রাইভেসি ‘কাস্টম’ করে দেওয়া হয়েছে, যাতে কেবল বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা এটি দেখতে পারেন। সামিত সোমের ছবি ব্যবহারের মাধ্যমে বিশ্বফুটবলে বাংলাদেশের পতাকা ও সংস্কৃতির প্রতীকি চিত্র ফুটে উঠেছে।

এর আগে বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক শহীদ দিবস ও মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও তাদের অফিসিয়াল ফেসবুক পেজে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছে।

আরও পড়ুন