ফেসবুকে ভাইরাল, বাস্তবে নেই—মাশরাফির মন্তব্য নিয়ে বিভ্রান্তি

ফেসবুকে ভাইরাল, বাস্তবে নেই—মাশরাফির মন্তব্য নিয়ে বিভ্রান্তি

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রস্তুত বলে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার একটি মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, এই দাবির কোনো সত্যতা নেই।

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে মাশরাফির নামে প্রচারিত মন্তব্যটি নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই ভুয়া বলে প্রমাণিত হয়েছে। তার ফেসবুক পেজ বা গণমাধ্যমে এমন কোনো পোস্ট বা বিবৃতির সন্ধান পাওয়া যায়নি।

মাশরাফি দেশে থাকলেও ২০২৪ সালের পর তাকে জনসম্মুখে দেখা যায়নি। তার বিরুদ্ধে মামলা রয়েছে, তবে নতুন ক্রীড়ামন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, মামলায় নির্দোষ প্রমাণিত হলে তাকে স্বাগত জানানো হবে।

২৫ ফেব্রুয়ারি পল্লবী বিদ্যানিকেতন স্কুলে ইফতার বিতরণ করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমিনুল হক বলেন, ‘তারা যদি আইনগত বিষয়গুলো ফেস করে নিরপরাধ প্রমাণিত হন এবং দেশের পেশাদার ক্রিকেটে ফিরতে চান, একজন স্পোর্টসম্যান হিসেবে আমি অবশ্যই তাদের স্বাগত জানাব।’

আরও পড়ুন