বাংলাদেশের কাছে পাকিস্তানের হার, সর্বনিম্ন রানে অলআউট

বাংলাদেশের কাছে পাকিস্তানের হার, সর্বনিম্ন রানে অলআউট

কয়েক মাসের বিরতির পর ওয়ানডেতে ফিরে বাজিমাত করেছে বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসে পাকিস্তানকে সর্বনিম্ন রানে অলআউট করার পর টাইগার ব্যাটাররা ব্যাটিংয়ে রীতিমতো তাণ্ডব চালান। তানজিদ হাসান তামিমের অপরাজিত ফিফটিতে বাংলাদেশ ৮ উইকেটে জয় লাভ করে।

টস হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান ৩০.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৪ রান করে, যা বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বনিম্ন রান। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন ফাহিম আশরাফ। বাংলাদেশের হয়ে ২৪ রানের বিনিময়ে ৫ উইকেট নেন নাহিদ।

বাংলাদেশ ১৫.১ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। শুরুতেই সাইফ হাসান ৪ রানে আউট হন, কিন্তু তানজিদ তামিম আক্রমণাত্মক ব্যাটিং করে ৩২ বলে ফিফটি পূর্ণ করেন। তিনি শেষ পর্যন্ত ৪২ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন। নাজমুল হোসেন শান্ত ৩৩ বলে ২৭ রান করেন।

বাংলাদেশের বোলিং দলে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান নতুন বলে মিতব্যয়ী ছিলেন, তবে উইকেট এনে দিতে পারেননি। অধিনায়ক মেহেদি হাসান মিরাজও উইকেটের দেখা পাননি। পাওয়ার প্লের শেষ ওভারে নাহিদকে বল দিলে তিনি প্রথম ব্রেকথ্রু এনে দেন।

নাহিদ পরবর্তী চার ওভারে টানা উইকেট নিয়ে পাকিস্তানের টপ অর্ডার ভেঙে দেন। তিনি শ্যামল হোসাইন, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগাকে সাজঘরে ফেরান। পাকিস্তান ৮২ রানে নবম উইকেট হারানোর পর অলআউটের শঙ্কায় পড়ে। ফাহিম আশরাফ শেষ উইকেটে ৩২ রানের জুটি গড়ে ১১৪ রান পূর্ণ করেন।

আরও পড়ুন