বাংলাদেশে পাকিস্তানের সফর, বিসিবি সূচি ঘোষণা

বাংলাদেশে পাকিস্তানের সফর, বিসিবি সূচি ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী মাসে পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সূচি ঘোষণা করেছে। সবকিছু ঠিক থাকলে পাকিস্তান দল ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে।

১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে।

এদিকে আইসিসির মেগা ইভেন্টের বাইরে চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশের ৯টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে। পাকিস্তান সুপার লিগ শেষে এপ্রিলে আবার বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল।

আরও পড়ুন