চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেট গ্রুপ পর্বে তিন ইনিংসে ১৭৫ রান করেছেন, একবারও আউট না হয়ে। তিনি এই আসরে ১০০ রানের বেশি করেও আউট না হওয়া একমাত্র ব্যাটার।
বেনেট এখনো একটি ছক্কাও মারেননি। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত অর্ধশতকে জিম্বাবুয়েকে জয়ে নেতৃত্ব দেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে করেন ৪৮ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৪ রানে অপরাজিত ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন ৬৩ রানের ইনিংস।
বিশ্বকাপে ভারতের ইশান কিষাণ, পাকিস্তানের সাহিবজাদা ফারহান ও শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কারা আলো কাড়লেও, নীরবে দলকে এগিয়ে নিচ্ছেন বেনেট। তার দৃঢ়তায় আক্রমণাত্মক খেলতে পারছেন সঙ্গীরাও।
ওপেনিং সঙ্গী মারুমানি খেলছেন ১৫৫ স্ট্রাইক রেটে। অধিনায়ক সিকান্দার রাজাও খেলছেন প্রায় ১৮৩ স্ট্রাইক রেটে। সুপার এইটে উঠতে বেনেটের ধারাবাহিকতাই জিম্বাবুয়ের সবচেয়ে বড় শক্তি।
