বিশ্বকাপ চলাকালে আইপিএলে কোচিং প্রস্তাব পেলেন গৌতম গম্ভীর

বিশ্বকাপ চলাকালে আইপিএলে কোচিং প্রস্তাব পেলেন গৌতম গম্ভীর

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে আইপিএলে কোচিংয়ের প্রস্তাব পেয়েছেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। রাজস্থান রয়্যালস তাকে এই প্রস্তাব দিয়েছে, তবে তিনি তা গ্রহণে রাজি নন বলে জানা গেছে।

‘আজ তাক’ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজস্থান রয়্যালসের মালিকরা গম্ভীরের সঙ্গে কথা বলেছেন। আইপিএলের আগামী মৌসুমের আগে দলের মালিকানা বদল হওয়ায় অধিনায়কত্ব ও কোচিং স্টাফে পরিবর্তন এসেছে। রাজস্থান গম্ভীরকে মেন্টর, সিইও বা পরামর্শদাতার মতো কোনো একটি পদে নিয়োগ করতে চায়।

তবে গম্ভীর আপাতত ভারতীয় দলের কোচ হিসেবেই থাকতে চান, কারণ তার চুক্তি ২০২৭ সাল পর্যন্ত রয়েছে। তিনি কোচ হিসেবে ইতোমধ্যে ভারতকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন এবং চলতি বিশ্বকাপে দল সুপার এইটে উঠেছে।

২০২৭ সালে একদিনের বিশ্বকাপ পর্যন্ত ভারতের কোচ থাকার ইচ্ছা তার রয়েছে। চুক্তি না বাড়ানো হলে ২০২৭-পরবর্তী সময়ে আইপিএল দলে তাকে দেখা যেতে পারে। ভারতীয় দলের কোচ থাকাকালে অন্য কোনো দলের কোচ হওয়া তার জন্য সম্ভব নয়।

আইপিএলে গম্ভীরের রেকর্ড উল্লেখযোগ্য, যেখানে তিনি লখনৌ সুপার জায়ান্টসকে মেন্টর হিসেবে দু’বার প্লে-অফে তুলে তৃতীয় স্থানে নিয়ে গেছেন এবং কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করিয়েছেন। এই সাফল্যের কারণেই রাজস্থান তার প্রতি আগ্রহ দেখিয়েছে।

আরও পড়ুন