বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করেছে। ৫ সদস্যবিশিষ্ট স্বাধীন এই কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেবে।

গত ৮ মার্চ তামিম ইকবালসহ ক্লাব ক্রিকেটের কর্তাব্যক্তিরা এনএসসির দ্বারস্থ হয়ে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের নির্বাচনে অনিয়মের দাবি করেছেন। তারা দীর্ঘদিন ধরে নির্বাচনে স্বচ্ছতার অভাব এবং বর্তমান বোর্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন।

তামিম বলেন, ৭৬ ক্লাবের মধ্যে ৫০ ক্লাব অভিযোগ জানিয়েছে যে নির্বাচক সঠিকভাবে হয়নি। তিনি উল্লেখ করেন, আবাহনী ও মোহামেডানসহ বড় ক্লাবগুলো এই বিষয়ে একমত। তিনি বোর্ডের কাছে প্রশ্ন তোলেন, ক্লাবগুলোর একমত না হওয়ায় লিগগুলো কেন অনিশ্চিত হয়ে পড়েছে।

এনএসসি তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি একেএম আসাদুজ্জামানকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এটিএম সাইদুজ্জামান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট।

আরও পড়ুন