ব্রাজিলে ফুটবল ফাইনালে লাল কার্ডের নতুন রেকর্ড

ব্রাজিলে ফুটবল ফাইনালে লাল কার্ডের নতুন রেকর্ড

ব্রাজিলে অনুষ্ঠিত ক্যাম্পেওনাতো মিনেইরোর ফুটবল ফাইনালে ২৩টি লাল কার্ড দেখানোর ঘটনা ঘটেছে, যা ফুটবল ইতিহাসে নতুন বিশ্বরেকর্ড।

মিনেইরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ক্রুজেইরো ও অ্যাতলেতিকো মিনেইরোর মধ্যে উত্তেজনাপূর্ণ ম্যাচ চলাকালীন খেলোয়াড়দের মধ্যে মারামারি শুরু হয়। ইনজুরি টাইমের শেষ ৩০ সেকেন্ডে ক্রুজেইরোর স্ট্রাইকার ক্রিস্টিয়ান ও অ্যাতলেতিকোর গোলরক্ষক এভারসনের মধ্যে সংঘর্ষের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এভারসন ক্রিস্টিয়ানকে মাটিতে ফেলে তার ওপর চড়ে বসে ক্ষোভ প্রকাশ করতে থাকলে, ক্রুজেইরোর এক খেলোয়াড় তার ওপর আক্রমণ করে। এতে দুই দলের খেলোয়াড়দের মধ্যে মারামারি শুরু হয়, যার ফলে ডাগআউট থেকে বেঞ্চের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরাও মাঠে ঢুকে পড়েন।

মারামারির কারণে ম্যাচ প্রায় দশ মিনিট বন্ধ রাখা হয় এবং অবশেষে নিরাপত্তাকর্মী ও সামরিক পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ম্যাচ শেষে জানা যায়, মোট ২৩ জন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়েছে, যার মধ্যে অ্যাতলেতিকোর ১১ জন ও ক্রুজেইরোর ১২ জন খেলোয়াড় রয়েছে।

এই ঘটনায় ১৯৫৪ সালের বিশ্বরেকর্ড ২২টি লাল কার্ড ভেঙে নতুন রেকর্ড গড়া হয়েছে।

আরও পড়ুন