টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভারত ৭ রানে জয়লাভ করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। এই শ্বাসরুদ্ধকর ম্যাচে দুই দল মিলে মোট ৪৯৯ রান তুলেছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ইংল্যান্ডকে ২৫৩ রানের বিশাল লক্ষ্য দিয়েছিল ভারত। ইংল্যান্ড নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৬ রান তুলতে সক্ষম হয়। এতে ৭ রানের জয় পায় ভারত।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড ভালো শুরু করতে পারেনি। ফিল সল্ট ৩ বলে ৫ রান করে সাজঘরে ফিরে যান। এরপর ৬ বলে ৭ রান করে আউট হন হ্যারি ব্রুক। তবে জ্যাকব ব্যাথেল এবং জস বাটলারের মধ্যে কিছুটা প্রতিরোধ গড়ে উঠে।
বাটলার ১৭ বলে ২৫ রান করে আউট হন, কিন্তু ব্যাথেল ৪৫ বলে ১০৫ রানের মারকুটে ইনিংস খেলেন। শেষ ওভারে ইংল্যান্ডের জয়ের জন্য ৩০ রান প্রয়োজন ছিল, কিন্তু তারা সেই লক্ষ্য অতিক্রম করতে পারেনি।
ভারতের ব্যাটিং শুরুটা ভালো হয়নি। অভিষেক শর্মা ৭ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন। তবে স্যামসন এবং ঈষান কিষান মিলে রীতিমতো তাণ্ডব শুরু করেন। স্যামসন ৪২ বলে ৮৯ রান করেন, যদিও তিনি সেঞ্চুরির নাগাল পাননি।
শিভম ডুবে ২৫ বলে ৪৩ রান করে দলের রান বাড়াতে সাহায্য করেন। শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়া ১২ বলের ২৭ রানের ইনিংসে ভারত ২৫৩ রানের পুঁজি পায়।
