ভারত ও পাকিস্তানের মধ্যকার গ্রুপ পর্বের ক্রিকেট ম্যাচের আগে অদ্ভুত কামনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। তিনি চান ম্যাচে বৃষ্টি হোক।
আজ রোববার কলম্বোর আর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। পাকিস্তানি এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে বাসিত আলী বলেন, ‘আমার দোয়া, আল্লাহ যেন বৃষ্টি দেন। আমি বৃষ্টি চাই।’
ভারত ও পাকিস্তান দুটি করে ম্যাচ জিতেছে। ভালো নেট রানরেটের কারণে গ্রুপ ‘এ’-তে শীর্ষে রয়েছে ভারত। বৃষ্টি হলে ওভার কমে আসতে পারে। নিয়ম অনুযায়ী, ফল পেতে অন্তত পাঁচ ওভার খেলা প্রয়োজন।
পাঁচ ওভারের ম্যাচ সম্ভব না হলে ম্যাচ পরিত্যক্ত হবে। সেক্ষেত্রে দুই দলই এক পয়েন্ট করে পাবে। গ্রুপ পর্বের ম্যাচে কোনো রিজার্ভ ডে নেই।
আবহাওয়ার পূর্বাভাস মিশ্র। অ্যাকুওয়েদারের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ৪০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর তা কমে ১০ শতাংশের নিচে নেমে আসতে পারে। প্রেমাদাসা স্টেডিয়ামের গ্রাউন্ড স্টাফদের অল্প সময়ে মাঠ খেলার উপযোগী করার সক্ষমতা রয়েছে।
