মায়ের গহনা বিক্রি করে হওয়া ক্রিকেটার এখন আইপিএলে কোটিপতি

মায়ের গহনা বিক্রি করে হওয়া ক্রিকেটার এখন আইপিএলে কোটিপতি

২০২৬ সালের আইপিএল নিলামে চেন্নাই সুপার কিংস ১৪ কোটি ২০ লাখ রুপিতে ক্রিকেটার কার্তিক শর্মাকে কিনেছে। তার ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি। একই দল প্রশান্ত বীরকেও একই মূল্যে কিনেছে।

কার্তিক শর্মার বাবা মনোজ শর্মা বলেন, তাদের আয় সীমিত ছিল, কিন্তু তিনি ও স্ত্রী রাধা কার্তিককে ক্রিকেটার বানানোর স্বপ্ন দেখতেন। ক্রিকেটার হওয়ার খরচ মেটাতে তারা রাজস্থানের বাহনেরা গ্রামে জমি বিক্রি করেন।

মনোজ শর্মা বলেন, জমি বিক্রির পরও খরচ পুরোপুরি উঠাতে না পারায় কার্তিকের মা নিজের গহনা বিক্রি করে দেন। তিনি বলেন, সেই সময়টা চ্যালেঞ্জের ছিল, কিন্তু তারা কখনো কার্তিকের স্বপ্নকে ব্যর্থ হতে দেননি।

মনোজ শর্মা বলেন, গোয়ালিয়ারে একটি টুর্নামেন্টে টাকা না থাকায় কার্তিক নাইট শেল্টারে রাত কাটান। তিনি বলেন, তখন দিনের পর দিন তারা খিদে পেটে ঘুমাতেন, ফাইনালে জেতার পুরস্কারমূল্য তাদের সম্বল ছিল।

কার্তিক শর্মার ক্রিকেট যাত্রা অনূর্ধ্ব-১৪ ও ১৬ থেকে শুরু হয়েছিল, কিন্তু তারপর চার বছর তিনি সুযোগ পাননি। তিনি রঞ্জি ট্রফির অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ পান এবং সদ্য একাদশ শ্রেণি পাশ করার পর আইপিএলে দল পান। কার্তিক শর্মা এখন কোটিপতি হয়ে ক্রিকেটার হওয়ার লক্ষ্য পূরণের পাশাপাশি পড়াশোনাও করতে চান।

আরও পড়ুন