মোস্তাফিজের ক্ষতিপূরণ নিয়ে আইপিএল কর্তাদের ব্যাখ্যা

মোস্তাফিজের ক্ষতিপূরণ নিয়ে আইপিএল কর্তাদের ব্যাখ্যা

আইপিএল কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছেন, কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে মোস্তাফিজুর রহমানকে কোনো ক্ষতিপূরণ দেওয়ার আইনি বাধ্যবাধকতা নেই। গত নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নেওয়া হলেও রাজনৈতিক কারণে চুক্তি বাতিল করা হয়েছে, যা বীমার আওতায় পড়ে না।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি পিটিআইকে বলেন, আইপিএলের খেলোয়াড়দের বেতন বিমাকৃত এবং বিদেশি খেলোয়াড়রা সাধারণত ক্যাম্পে যোগ দেওয়ার পর বা টুর্নামেন্টে চোট পেলে ফ্র্যাঞ্চাইজি থেকে অর্থ পেয়ে থাকেন। বীমা থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়া যায়।

তবে মোস্তাফিজের ক্ষেত্রে চুক্তি বাতিল চোটজনিত বা ক্রিকেটীয় পারফরম্যান্স সংক্রান্ত নয় বলে এই নিয়ম প্রযোজ্য নয়। ফলে কেকেআরের ওপর তাকে অর্থ পরিশোধের কোনো চুক্তিগত বাধ্যবাধকতা নেই এবং এক টাকাও দেওয়ার আইনি দায় নেই।

সূত্রটি উল্লেখ করেন, এই পরিস্থিতিতে মোস্তাফিজের সামনে একমাত্র পথ আইনি ব্যবস্থা নেওয়া, যা ভারতীয় আইনের অধীন। কিন্তু কোনো বিদেশি ক্রিকেটার সাধারণত এই পথে যেতে চান না, এমনকি কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে যাওয়ার ঝুঁকিও নেন না।

তিনি আরও বলেন, বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটও আইনি পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। ভারত-বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক ভারত-পাকিস্তানের মতো নয় এবং পরিস্থিতি আগামী বছর বদলে যেতে পারে, ফলে অনিশ্চয়তার মধ্যে আইনি লড়াইয়ে নামতে কেউ আগ্রহী হবেন না।

আরও পড়ুন