লা লিগা প্রেসিডেন্ট: বার্সেলোনা রেফারিদের টাকা দেয়নি

লা লিগা প্রেসিডেন্ট: বার্সেলোনা রেফারিদের টাকা দেয়নি

লা লিগার ম্যাচে রেফারিকে অর্থ প্রদান করে ম্যাচের ফল প্রভাবিত করার অভিযোগে বার্সেলোনার বিরুদ্ধে মামলা চলমান। ক্লাবটি এই অভিযোগ অস্বীকার করে আসছে। এবার লা লিগার প্রেসিডেন্ট জাভিয়ার তেভাস বললেন, বার্সেলোনা কখনোই কোনো ম্যাচ প্রভাবিত করার জন্য রেফারিদের অর্থ প্রদান করেনি।

২০০১ থেকে ২০১৮ সালের মধ্যে বার্সেলোনা রেফারিদের টেকনিক্যাল কমিটির (সিটিএ) সাবেক উপ-সভাপতি জোসে মারিয়া এনরিকেজ নেগ্রেইরা-কে অর্থ প্রদান করেছিল বলে অভিযোগ আনা হয়েছে। নেগ্রেইরা মামলাটি বর্তমানে আদালতে তদন্তাধীন।

এ প্রসঙ্গে তেভাস বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা দ্বারা শাসিত একটি দেশে বাস করি, নিয়ম নিয়মই। আমরা রিয়াল মাদ্রিদের কাছে নয়, প্রথমেই পাবলিক প্রসিকিউটরের অফিসে গিয়েছিলাম, আমরা সবসময় আইন অনুযায়ী কাজ করেছি।’

তিনি যোগ করেন, ‘তারপর আছে ক্রীড়া আইন সংক্রান্ত বিষয়, যা আমি খুব মনোযোগ দিয়ে দেখিনি, যেখানে বলা হয় তিন বছরের মামলার সময়সীমা আছে। আমি চাইব এই ধরনের অপরাধের জন্য অনেক দীর্ঘ সময়সীমা থাকা উচিত।’

বার্সেলোনার বিরুদ্ধে তোলা অভিযোগের সত্যতা নেই দাবি করে তেভাস বলেন, ‘কিন্তু এটাও স্পষ্ট যে বার্সেলোনা রেফারিদের অর্থ প্রদান করেনি, যেমনটা সরল দৃষ্টিতেই বোঝা যায়।’

আরও পড়ুন