২০২৭ বিশ্বকাপে সাকিবের খেলা প্রসঙ্গে কোচের মন্তব্য

২০২৭ বিশ্বকাপে সাকিবের খেলা প্রসঙ্গে কোচের মন্তব্য

দেশের ক্রিকেটের আলোচনায় সাকিব আল হাসান। জাতীয় দলের জার্সিতে তার ফিরার গুঞ্জন চলছিল, বিশেষ করে আসন্ন পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিয়ে। তবে, শেষ পর্যন্ত সাকিবের খেলা হচ্ছে না।

আজ বৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমের সামনে কোচ সোহেল ইসলাম বলেন, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সাকিবকে দলে দেখলে তিনি অবাক হবেন না। তিনি বলেন, ‘না, অবাক হবো কেন?’

সাকিবের মামলার সমাধান হলে তার খেলা নিয়ে কোনো বাধা দেখছেন না সোহেল। তিনি বলেন, ‘যেসব সমস্যা আছে, এগুলো না থাকলে সাকিব আমাদের জন্য সবসময় ভালো চয়েস। তার খেলার মান নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই।’

সোহেল আগামী ওয়ানডে বিশ্বকাপে নতুন মুখ দেখতে চান। তিনি বলেন, ‘এখন ২৬ চলছে, এরপর সাতাশ। অনেকগুলো ওয়ানডে আছে এই সময়ে। খুব সীমিত প্লেয়ার নিয়ে দৌড়ানো থেকে অপশন রাখা উচিৎ।’

তিনি আরও বলেন, ‘২৭ আসতে আসতে দেখা যাবে ভালো দল তৈরি করতে পারব।’

আরও পড়ুন