২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ। এ খবর নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ নিচ্ছে না। তবে আইসিসির ঘোষণা অনুযায়ী, আগামী বিশ্বকাপে দলটি সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে।
