বাহরাইনে ইরানের হামলা, ভবন ক্ষতিগ্রস্ত ও আগুন লাগার ঘটনা

বাহরাইনে ইরানের হামলা, ভবন ক্ষতিগ্রস্ত ও আগুন লাগার ঘটনা

বাহরাইনের রাজধানী মানামায় ইরানের হামলায় কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শনিবার এই হামলার ফলে স্থানীয় অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাহরাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “ইরানের আগ্রাসনে একটি ভবনে আগুন এবং আশপাশের কয়েকটি ভবনে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। বেসামরিক প্রতিরক্ষা সংস্থা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।”

অন্যদিকে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহরাইনের জুফাইর ঘাঁটিতে হামলা চালানোর কথা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। তারা দাবি করেছে, ওই ঘাঁটি থেকে তাদের একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে হামলা হয়েছিল, যার জবাবে মিসাইলসহ অন্যান্য অস্ত্র ব্যবহার করে হামলা করা হয়।

আরও পড়ুন