আইজিপি বাহারুল আলমের পদত্যাগপত্র জমা, মন্ত্রণালয় পায়নি

আইজিপি বাহারুল আলমের পদত্যাগপত্র জমা, মন্ত্রণালয় পায়নি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে মন্ত্রণালয় এখনো তা পায়নি বলে একটি সূত্র জানিয়েছে।

আগামীকাল নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের আগে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগকৃত উচ্চপদস্থ কর্মকর্তাদের অনেকেই দায়িত্ব থেকে পদত্যাগ করছেন। এর আগে মন্ত্রীপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ পদত্যাগ করেছেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়বও পদত্যাগপত্র জমা দিয়ে শনিবার দেশ ছেড়েছেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্বের শেষ মুহূর্তে পুলিশপ্রধানের পদত্যাগপত্র জমা দেওয়ার কারণ এবং সরকার কেন তা গ্রহণ করছে না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন