খালেদা জিয়ার জানাজায় স্ক্র্যাচে ভর দিয়ে সাভার থেকে এসেছে তরিকুল

খালেদা জিয়ার জানাজায় স্ক্র্যাচে ভর দিয়ে সাভার থেকে এসেছে তরিকুল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সাভার থেকে এসেছেন তরিকুল ইসলাম। সম্প্রতি দুর্ঘটনায় তার এক পা ভেঙে যাওয়ায় তিনি স্ক্র্যাচে ভর দিয়ে জানাজায় অংশ নেন।

বুধবার বেলা ১১টার দিকে গণভবন রোডে তাকে দেখা যায়। তরিকুল বলেন, ‘খালেদা জিয়াকে ভালোবাসি বলে জানাজায় অংশ নিতে এসেছি। সাভার থেকে গাবতলীর মাজার রোড পর্যন্ত ভ্যানে এবং গাবতলী থেকে পায়ে হেঁটে রওয়ানা হয়েছি।’

তরিকুলের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায় এবং তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনি এলাকার বাসিন্দা। মির্জা ফখরুল তার প্রতিবেশী বলেও তিনি জানান।

মঙ্গলবার খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে তিনি জানাজায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। সকাল ৯টায় বাসা থেকে বের হয়ে গাবতলী মাজার রোডে ১০টায় পৌঁছান এবং সেখান থেকে জাতীয় সংসদ ভবন এলাকায় স্ক্র্যাচে ভর দিয়েই আসেন।

তরিকুলের এই অদম্য ইচ্ছাকে অনেকেই স্বাগত জানিয়েছেন। রাস্তায় তাকে দেখে অনেকে দাঁড়িয়ে তার সম্পর্কে জিজ্ঞাসা করেছেন।

আরও পড়ুন