দুদক চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের গুঞ্জন

দুদক চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের গুঞ্জন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. এমএ মোমেন এবং অপর দুই কমিশনার আজ পদত্যাগ করবেন কিনা, তা নিয়ে গুঞ্জন চলছে। সম্প্রতি তাদের বিদায়ের কথা শোনা যাচ্ছে। এ বিষয়ে তথ্য জানতে সকালে দুদক প্রধান কার্যালয়ে উপস্থিত হন ড. মোমেন।

তিনি জানান, দুদক কর্মকর্তাদের সাথে দাপ্তরিক কিছু গুরুত্বপূর্ণ ফাইলেও সই স্বাক্ষর করেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শুনেছি। তবে তা আমরা ক্যাবিনেট সেক্রেটারির মুখ থেকে শুনতে চাই।’ এ জন্য তার সঙ্গে বিকাল ৩টায় সাক্ষাৎ নির্ধারিত আছে।

ড. মোমেন আরও জানান, কমিশনারদের পদত্যাগের নিয়ম অনুযায়ী, পদত্যাগ করতে হলে রাষ্ট্রপতির কাছে এক মাস আগে জানাতে হয়। তিনি বলেন, ‘এখন দেখা যাক প্রকৃতপক্ষে কী হয়।’

ড. এমএ মোমেন ২০২৪ সালের ১২ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পান। কমিশনের অপর দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।

২০০৪ সালে বিএনপি-জামায়াত সরকার দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্ত করে স্বাধীন দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা করে। এরপর ২০০৭ সালে জরুরি সরকারের সময় কমিশনের চেয়ারম্যানসহ সব কমিশনারকে সরানো হয়। ২০০৯ সালের পর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকার তাদের পছন্দের ব্যক্তিদের কমিশনে নিয়োগ দেয়।

আরও পড়ুন