দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত বাজুসের

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত বাজুসের

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, এই নতুন দাম শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং সোমবার (১৬ মার্চ) বিক্রি হবে স্বর্ণ।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমানোর কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ৩৬৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৬১৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে শুক্রবার, ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা ছিল।

আরও পড়ুন