দেশে ফিরল আমিরাতে নিহত সালেহ আহমদের মরদেহ

দেশে ফিরল আমিরাতে নিহত সালেহ আহমদের মরদেহ

সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি নাগরিক আহমদ আলী ওরফে সালেহ আহমদের মরদেহ দেশে এসে পৌঁছেছে।

সোমবার (৯ মার্চ) আমিরাত এয়ারলাইনসের একটি ফ্লাইটে সকাল ৮টা ৫৫ মিনিটে সালেহ আহমদের মরদেহ বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এসময় নিহতের স্বজনরা ছাড়াও সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

নিহত সালেহ আহমেদ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পৌরসভার গাজিটেকা এলাকার ছবর আলীর ছেলে।

এয়ারপোর্টের সার্বিক কার্যক্রম শেষে অভ্যন্তরীণ বিমানযোগে মরদেহ নেয়া হয় সালেহ আহমদের বাড়ি মৌলভীবাজারের বড়লেখায়।

স্বজনরা জানান, আহমেদ আলী ২৭ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমানে পানি সরবরাহের কাজ করতেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়।

আরও পড়ুন