নয়া সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন আট দেশের বিদেশি অতিথি

নয়া সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন আট দেশের বিদেশি অতিথি

আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নয়া সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে প্রায় ১ হাজার ২০০ দেশি-বিদেশি অতিথির উপস্থিতির কথা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

অনুষ্ঠানে বহির্বিশ্বের আটটি দেশের অতিথি উপস্থিত থাকবেন নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে রয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ও পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ খলিল, যুক্তরাজ্যের ভারত–প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি, পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগের ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা।

নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেওয়ার পাশাপাশি এদিন তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও পৃথক শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে। দীর্ঘদিনের প্রচলিত রীতি ভেঙে এবার প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে।

আরও পড়ুন