পরিবারের সঙ্গে সময় কাটাতে অস্ট্রেলিয়া গেলেন বিসিবি সভাপতি বুলবুল

পরিবারের সঙ্গে সময় কাটাতে অস্ট্রেলিয়া গেলেন বিসিবি সভাপতি বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিবারের সঙ্গে সময় কাটাতে অস্ট্রেলিয়ার মেলবোর্নে গেছেন। তিনি আজ সোমবার দুপুরে ঢাকা ছেড়েছেন বলে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে।

সূত্রটি ঢাকা পোস্টকে জানিয়েছে, বুলবুল সপ্তাহখানেক পর দেশে ফিরবেন। গত শনিবার তিনি বিসিবির অন্য পরিচালকদের খুদে বার্তায় এই বিষয়টি জানিয়েছেন।

বাংলাদেশে ক্রিকেটে আপাতত ব্যস্ততা না থাকায় এই সময়ে তিনি ছুটি কাটাচ্ছেন।

আরও পড়ুন