বাংলাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে

বাংলাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে

বাংলা ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের জন্য কাজ শুরু করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, অমর একুশে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারাবিশ্বে পালিত হচ্ছে। বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে আজকের বাংলা একাডেমি এবং এর সৃজনশীল কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ অমর একুশে বইমেলা।

তিনি এও জানান, আগামী বছরগুলোতে অমর একুশে বইমেলা অমর একুশে আন্তর্জাতিক বইমেলা হিসেবে আয়োজন করার সম্ভাবনা নিয়ে চিন্তা করার অনুরোধ জানান আয়োজক কমিটির প্রতি। বর্তমান গ্লোবাল ভিলেজের সময়ে মাতৃভাষা ছাড়াও অন্যান্য ভাষার সঙ্গে পরিচিত হওয়া অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে সমৃদ্ধি এবং সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে জ্ঞান এবং মেধাভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই। এজন্য জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি ও মেধায় নিজেদের সমৃদ্ধ করা প্রয়োজন।

আরও পড়ুন