মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের প্রশিক্ষণ স্থগিত

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের প্রশিক্ষণ স্থগিত

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ চালুর সিদ্ধান্ত স্থগিত করেছে। গত বৃহস্পতিবার (১২ মার্চ) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। সমালোচনার প্রেক্ষিতে শনিবার (১৪ মার্চ) এই আদেশটি প্রকাশ করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ৫ মার্চ জারি করা স্মারকের অধীনে মাউশির আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে উল্লিখিত কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ স্থগিত করা হলো।

এর আগে, ৮ মার্চ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মাউশি জানিয়েছিল, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রস্তুতকৃত ম্যানুয়ালের ভিত্তিতে দেশের সব মাধ্যমিক স্কুল ও কলেজে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে একদিনের প্রশিক্ষণ আয়োজনের কথা উল্লেখ করা হয়েছিল। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষকদের সঙ্গে আলোচনা করে সুবিধাজনক সময়ে প্রশিক্ষণের আয়োজন করবেন বলেও নির্দেশনায় উল্লেখ ছিল।

প্রশিক্ষণের সুফল দীর্ঘমেয়াদী ধরে রাখতে প্রতিটি প্রতিষ্ঠানে একটি ‘মনিটরিং পুল’ গঠন করার কথাও নির্দেশনায় বলা হয়েছিল।

আরও পড়ুন