মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে এলাকাবাসী

মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে এলাকাবাসী

মানিকগঞ্জ জেলা শহরে সোমবার সন্ধ্যায় দশ মিনিটের ব্যবধানে পৃথক দুই স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও শহরজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। সন্ধ্যা ৭টার দিকে প্রথমে শহরের জেলা পরিষদ এলাকায় এবং পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে এ বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে দ্রুত দোকানপাট বন্ধ করে দেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দুই স্থানে তল্লাশি চালিয়ে বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে। আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটিকে ককটেল বিস্ফোরণ বলেই ধারণা করা হচ্ছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এবং এর পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

এদিকে সন্ধ্যার ব্যস্ত সময়ে এমন ঘটনায় শহরবাসীর মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন শহরবাসী।

আরও পড়ুন