মিয়ানমার ও আরাকান আর্মি প্রধানের অভিনন্দন পররাষ্ট্রমন্ত্রীকে

মিয়ানমার ও আরাকান আর্মি প্রধানের অভিনন্দন পররাষ্ট্রমন্ত্রীকে

নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ে। একই সাথে মিয়ানমারের ইউনাইটেড লিগ অব আরাকান (ইউএলএ)-এর চেয়ারম্যান টোয়ান মরাত নাইং-ও একটি অভিনন্দনপত্র পাঠিয়েছেন।

এটি আনুষ্ঠানিকভাবে আরাকান সেনার পক্ষ থেকে প্রথম অভিনন্দন। অভিনন্দন বার্তায় মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ে নেপিডো এবং ঢাকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি ও সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

আরাকান সেনা প্রধান ও ইউএলএ চেয়ারম্যান টোয়ান মরাত নাইং বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনার নতুন দায়িত্বে আমি আশা করি আপনি বাস্তবসম্মত ও টেকসই সমাধান খুঁজে বের করার জন্য আমাদের সঙ্গে কাজ চালিয়ে যাবেন। বাংলাদেশের সঙ্গে আরাকানের মধ্যে বন্ধুত্বের নতুন পথ তৈরির সুযোগ রয়েছে।

আরও পড়ুন