রমজান উপলক্ষ্যে নিত্যপন্যের দাম পর্যালোচনা সভা ১৯ জানুয়ারি

রমজান উপলক্ষ্যে নিত্যপন্যের দাম পর্যালোচনা সভা ১৯ জানুয়ারি

আসন্ন রমজান উপলক্ষ্যে পণ্যদ্রব্যের দাম পর্যালোচনায় আগামী ১৯ জানুয়ারি একটি সভার আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

তিনি বলেন, আগামী ১৯ জানুয়ারি সকল অংশিজনকে নিয়ে একটা সভা আহ্বান করেছি এ বিষয়ে পর্যালোচনা করার উদ্দেশ্যে। পর্যালোচনা করার পর আমাদের সমস্থ পরিস্থিতি আরও ভালো বলতে পারবো।

ভারত-বাংলাদেশ দুদেশের সম্পর্ক উত্তেজনাকর অবস্থায় আছে কিনা এবং বাণিজ্যে এর প্রভাব পড়তে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ মুহূর্তে আমরা কিছু দেখছি না। কোন প্রভাব পড়বে এরকম কোন কিছু আমরা দেখছি না।

বাণিজ্যের ক্ষেত্রে কোন চাপ অনুভব করেন কিনা জানতে চাইলে তিনি বলেন, না আমরা করি না।

আরও পড়ুন