শাহজালালে পাঁচ দিনে ১৭৩ ফ্লাইট বাতিল

শাহজালালে পাঁচ দিনে ১৭৩ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে পাঁচ দিনে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সের মোট ১৭৩টি ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ২৩টি, রোববার ৪০টি, সোমবার ৪৬টি এবং মঙ্গলবার ৩৯টি ফ্লাইট বাতিল হয়েছে। বুধবার নির্ধারিত ফ্লাইটগুলোর মধ্যে ২৫টি ফ্লাইট বাতিলের তথ্য পাওয়া গেছে।

এতে কাতার এয়ারলাইন্সের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারলাইন্সের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৮টি, এমিরেটসের ৫টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট বাতিল হয়েছে।

ইসরাইল ও যুক্তরাষ্ট্র গত শনিবার ইরানে হামলা শুরু করলে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়। ইরানও পাল্টা হামলা চালায়, যার ফলে ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান ২৮ ফেব্রুয়ারি তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে উড়োজাহাজ চলাচল বিঘ্নিত হয়, ফলে বিমানবন্দরে অনেক যাত্রী ভোগান্তিতে পড়েন।

আরও পড়ুন