সিলেটের কয়েকটি এলাকায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বার্ষিক জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ এবং গাছের ডালপালা কাটার জন্য বিদ্যুৎ বন্ধ থাকবে বলে জানিয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১।
লাক্কাতুরা স্টেডিয়ামের ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন এলাকা, যেমন ১১ কেভি ঘোপাশাল ফিডার, ১১ কেভি কাকুয়ারপাড় ফিডার, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডার এবং আশেপাশের বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন থাকবে।
এছাড়া, লাক্কাতুরা, সিলেট ক্লাব, ফরিদাবাদ হাউজিং, আবদানী, বড়শালা বাজার মসজিদ এর পাশে আংশিক, পর্যটন, ফরিণাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাহল, লালবাগ, পীররগাও, ছালিয়া, রতিলিলা, সালুটিকর ঘাট সহ অন্যান্য এলাকা বিদ্যুতবিহীন থাকবে।
তবে কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
