২০২৫ সালেই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৭ হাজারের বেশি

২০২৫ সালেই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৭ হাজারের বেশি

সদ্য বিদায়ী ২০২৫ সালে ৭ হাজার ৫৮৪টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৩৫৯ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৪৭৬ জন। দুর্ঘটনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকায়, অপরদিকে সবচেয়ে কম বরিশালে।

সম্প্রতি ‘রোড সেফটি ফাউন্ডেশন’-এর বার্ষিক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য। সংগঠনটি জানায়, ২০২৫ সালে রেলপথে ৫১৯টি দুর্ঘটনায় ৪৭৮ জন নিহত ও ১৫২ জন আহত হয়েছেন।

অপরদিকে, নৌ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৪৯ জনের। পাশাপাশি ১২৩ জন আহত ও ৩৪ জন নিখোঁজ রয়েছেন। প্রতিবেদনে আরও জানানো হয়, গত বছর ১৮-৬৫ বছর বয়সী কর্মক্ষম মানুষ নিহত হয়েছেন ৫ হাজার ৭২৩ জন।

সবশেষ বছরের তুলনায় সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। কেবলমাত্র মোটরসাইকেল দুর্ঘটনা বেড়েছে ৯ দশমিক ৭ শতাংশ। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো পথচারীর সংখ্যা ১ হাজার ৫৬৪ জন।

আরও পড়ুন