ঈদে মুক্তি পাচ্ছে সিয়াম আহমেদের ‘রাক্ষস’ সিনেমা

ঈদে মুক্তি পাচ্ছে সিয়াম আহমেদের ‘রাক্ষস’ সিনেমা

বাংলার নায়ক সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে। এ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হচ্ছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির। আজিম হারুন ও রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘রাক্ষস’ সিনেমাটি দর্শকদের জন্য ভিন্ন অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিয়েছে।

১২ মার্চ সিনেমাটির পোস্টার প্রকাশিত হয়, এবং তার পরদিন ১৩ মার্চ উন্মোচন হয় ট্রেলার। প্রথম পোস্টারে সিয়াম আহমেদকে কালো স্যুটে স্টাইলিশভাবে বসে থাকতে দেখা যায়, সামনে রয়েছে অনেকগুলো রক্তাক্ত লাশ।

ট্রেলারের শুরুতে সিয়াম আহমেদের কণ্ঠে শোনা যায়, “মানুষ বলে— নারী কীসে আটকায়? নারী বলে— মায়ায়, ভালোবাসায়। আমি বলি না— নারী আটকায় লোভে।” এরপরই প্রদর্শিত হয় নৃশংস হত্যার দৃশ্য। ট্রেলারটি ২ মিনিট ১৩ সেকেন্ড দীর্ঘ, যেখানে সিয়ামকে রক্তাক্ত চাপাতি নিয়ে নায়িকা সুস্মিতা চ্যাটার্জির গলায় ধরতে দেখা যায়।

ট্রেলারের পরের অংশে সিয়ামকে রোমান্টিকভাবে দেখা যায়, যেখানে তিনি সুস্মিতার প্রতি গভীর প্রেমের কথা বলেন। পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, ‘রাক্ষস’ সিনেমায় ‘বরবাদ’র তুলনায় তিনগুণ বেশি ভায়োলেন্স থাকবে। তিনি আশা প্রকাশ করেছেন যে দর্শকরা সিনেমাটির ভিন্নধর্মী উপস্থাপনকে ইতিবাচকভাবে গ্রহণ করবেন।

আরও পড়ুন