বিচ্ছেদের পর যেভাবে কাটছে তাহসানের সময়

বিচ্ছেদের পর যেভাবে কাটছে তাহসানের সময়

ব্যক্তিগত জীবনে এক কঠিন সময়ে আছেন সংগীতশিল্পী তাহসান খান। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে নিজেদের আলাদা থাকার খবর নিশ্চিত করার পাশাপাশি নিজের বর্তমান অবস্থা নিয়েও কথা বলেছেন তিনি।

বর্তমানে তাহসান একা একা দেশ-বিদেশে ভ্রমণ করছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ঘুরছি আর বই পড়েই সময় চলে যাচ্ছে। এই সময়ে বই-ই আমার সবচেয়ে বড় সঙ্গী।

তাহসান এও জানিয়েছেন, তিনি শারীরিকভাবেও বেশ কিছুদিন ধরে অসুস্থ বোধ করছেন। তবে এর কারণ এখনই প্রকাশ্যে বলতে চান না গায়ক। সে কারণেই ফোনের বদলে হোয়াটসঅ্যাপে লিখে প্রশ্নের উত্তর দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

তাহসান সবার কাছে দোয়া চেয়েছেন। তার কথায়, দোয়া করবেন যেন আমি এই কঠিন সময়টা দ্রুত পার করতে পারি।

আরও পড়ুন