বিদেশে ইফতারে দেশের প্রতি টান প্রকাশ করলেন অভিনেত্রী মাহি

বিদেশে ইফতারে দেশের প্রতি টান প্রকাশ করলেন অভিনেত্রী মাহি

বর্তমান সময়ের ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তিনি ইফতারের সময়কার একটি আবেগঘন অনুভূতি শেয়ার করে লিখেছেন, ‘এখানে ইফতার করা আর বাবা-মায়ের সাথে বসে ইফতার করা দিন-রাত তফাত। এখনই বাংলাদেশকে মিস করছি।’

মাহির লেখায় ফুটে উঠেছে, বিদেশে ইফতারের টেবিলে সব আয়োজন থাকলেও বাবা-মায়ের স্পর্শ আর দেশের সেই চিরচেনা আমেজ যে কোনো কিছুর বিনিময়ে পাওয়া সম্ভব নয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহির এই পোস্টটি দেখার পর অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে ভালোবাসা জানিয়েছেন। অনেকেই দেশের প্রতি তার এই মমত্ববোধের প্রশংসা করেছেন।

আরও পড়ুন