বলিউড অভিনেত্রী সামান্থা রুথ প্রভু রোববার হায়দ্রাবাদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বের হওয়ার সময় ভক্ত ও আলোকচিত্রীদের ভিড়ে হেনস্তার শিকার হন। নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে রাখলেও বিপুলসংখ্যক মানুষের চাপে পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয়।
অনুষ্ঠানস্থল থেকে বেরোনোর সময় কাঞ্জিভরম সিল্ক শাড়ি পরা সামান্থাকে চারদিক থেকে ঘিরে ধরেন ভক্তরা। গাড়ি পর্যন্ত পৌঁছাতে গিয়ে তাকে হিমশিম খেতে হয়, যদিও তিনি শান্ত ও সংযত থাকেন এবং ভক্তদের দিকে হাত নেড়ে অভিবাদন জানান।
উল্লেখ্য, সামান্থা রুথ প্রভু ১ ডিসেম্বর ২০২৫ তারিখে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এছাড়া তিনি ওয়েব সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড’ এবং তেলেগু সিনেমা ‘মা ইন্টি বঙ্গারাম’-এ কাজ করছেন।
