লাইভে এসে হুঁশিয়ারি তানজিন তিশার

লাইভে এসে হুঁশিয়ারি তানজিন তিশার

গত কয়েকদিন ধরে বিনোদন অঙ্গনে নাটকের শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে চড় মারার অভিযোগ নিয়ে বিতর্ক চলছে। মানিকগঞ্জে ‘পুতুলের বিয়ে’ নাটকের শুটিং চলাকালীন এই ঘটনা ঘটে। সামিয়া অথৈ সামাজিক মাধ্যমে লাইভে এসে অভিযোগ করেন যে, তানজিন তিশা তাকে একাধিকবার চড় মারেন, ফলে তার গাল ও চোখ ফুলে গেছে। তবে তিশা এই অভিযোগ অস্বীকার করে দাবি করেন, যা ঘটেছে তা চরিত্রের প্রয়োজনেই করা হয়েছে।

এছাড়াও, সামিয়া অথৈয়ের বিরুদ্ধে আনা মাদক সেবনের অভিযোগের প্রেক্ষিতে গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শুটিং সেট থেকেই নির্মাতা রাফাত মজুমদার রিংকুসহ পুরো টিম নিয়ে লাইভে আসেন তানজিন তিশা। সেখানে তিনি বলেন, “সে যে আমার নামে মিথ্যা কথা বলছে, সেজন্য আইনি পদক্ষেপ নেব।” এছাড়া আরও এক শিল্পীর বিরুদ্ধে নেতিবাচক মন্তব্যেরও অভিযোগ করেন তিনি।

তিশা জানান, “ওয়াশরুমে একঘণ্টা থাকা, নেশা করা—এসব সম্পূর্ণ মিথ্যা।” তিনি বলেন, “আমি যদি কিছু করতাম তাহলে আপনি সেটে থাকতে পারতেন না।” এদিকে, সামিয়া অথৈয়ের দাবি, চিত্রনাট্য অনুযায়ী আলতো করে চড় মারলেও তিশা তাকে পাল্টা একাধিক চড় মারেন যা চিত্রনাট্যে ছিল না।

তিশা স্পষ্টভাবে বলেন, “যদি আমি তাকে ব্যক্তি আক্রমণ করতাম, তাহলে প্রথমদিন পরিচালককে বলতে পারত। আমি মনে করি, এটি সম্পূর্ণ ব্যক্তি আক্রমণ এবং পূর্বপরিকল্পিত।”

আরও পড়ুন